Showing posts with label সাঁতার শিখবেন কীভাবে. Show all posts
Showing posts with label সাঁতার শিখবেন কীভাবে. Show all posts

Sunday, 5 July 2026

সাঁতার শেখার অভিজ্ঞতা - অরিন চৌধুরী, কানাডা হতে

সাঁতার শেখার অভিজ্ঞতা - অরিন চৌধুরী, কানাডা হতে

আমি শিওর সবারই সাঁতার শেখার পেছনে একটা করে গল্প আছে। আমার কাহিনিটা ছিল অনেকটা এরকম। আমি যখন খুব ছোট ছিলাম, পানিতে নামতে খুব ভয় পেতাম। শুধু পুকুরের কিনারায় থাকতাম আর হাত-পা ছুড়তাম। একদিন, এমনই নিয়মিত পুকুরে যাওয়ার সময়, এক মামা আমাকে লিটারেলি মাঝপুকুরে রেখে আসেন। তারপর আমি জানি না কীভাবে যেন পাড়ে আসার জন্য হাত-পা ছুড়তে ছুড়তে চলে আসি, আর তখনই কেমন করে যেন সাঁতার শিখে যাই।

তো ওই দিনও আমরা তিনজন নামি বালসাম লেকে। প্রায় ১০ বছর পর পানিতে নামলাম। ভাবছিলাম, সাঁতার ভুলে গেছি নাকি। কিন্তু না, এগুলো এমন একটা স্কিল, একবার শিখে ফেললে আর ভোলা যায় না। আর পানি আমার কাছে খুব শান্তির একটা জায়গা। হোয়াট ইফ, আগের জন্মে আমি মৎস্যকন্যাই ছিলাম!

Saturday, 27 June 2026

 সাঁতার শিখবেন কীভাবে 3 বাচ্ছাদের

সাঁতার শিখবেন কীভাবে 3 বাচ্ছাদের

 বাচ্চাদের সাঁতার শেখাবেন কীভাবে?

বাচ্চাদের সাঁতার শেখানোর আগে পানির ভয় কাটানো জরুরি। 

এজন্য ধীরে ধীরে পানির সাথে পরিচয়, খেলার মাধ্যমে শেখানো, জোর না করা এবং উৎসাহ দেওয়া খুব কার্যকর। 

এতে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে সহজে সাঁতার শিখতে পারে।

 সাঁতার শিখবেন কীভাবে 2

সাঁতার শিখবেন কীভাবে 2

  সাঁতার শিখবেন কীভাবে 2

বেসিক সাঁতার শেখার লেসন - লেভেল ওয়ানে আপনি ১০টা লেসন শিখবেন। এই লেসনগুলো শিখলে সাঁতার আপনি এমনিতেই শিখে যাবেন।

এই লেসনটির নাম - ববিং। ডুব দিয়ে বুদবুদ ছাড়া। ৪ রকমের ববিং আছে। আপনি খুব ভালো করে ববিং শিখলে সাধারণ সাঁতারে কখোনো হাঁপিয়ে যাবেন না।

সাঁতার জানা মানুষও পানিতে ডুবে যেতে পারে, স্রেফ হাঁপিয়ে যাওয়ার জন্যে, তাই ববিং শেখা এক মারাত্মক কার্যকরি কৌশল

সাঁতার জানার পরও মানুষ যেসব কারণে ডুবে যেতে পারে!

অনেকেই মনে করেন, আমি তো সাঁতার জানি, তাই আমার ডুবে যাওয়ার ভয় নেই।

আজকের ভিডিওতে জানুন, সাঁতার জানার পরও কেন মানুষ ডুবে যেতে পারে এবং কীভাবে এই ঝুঁকিগুলো এড়িয়ে নিরাপদ থাকা যায়।

 সাঁতার শিখবেন কীভাবে 1

সাঁতার শিখবেন কীভাবে 1

  সাঁতার শিখবেন কীভাবে 1

সাঁতার শিখবেন কীভাবে1 সু্ইমিংপুলে কীভাবে নামবেন ?

সামনে মুখ করে নয়, 

সু্ইমিংপুলে নামুন ঠিক এইভাবে, 

পুলের দিকে পিঠ ফিরিয়ে, 

দুই হাত দিয়ে হাতল ধরে, সিঁড়ির

দিকে নজর দিয়ে, ধীরে ধীরে। 

এটাও সাঁতার প্রশিক্ষণের অংশ। নিরাপত্তা সবার আগে ।

সাঁতার শেখা ১

মানুষের শরীর স্বাভাবিকভাবেই পানিতে ভেসে থাকার সক্ষমতা রাখে ।

সাধারণত সাঁতার শেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা শুধু পানি নয়...

এটি হলো ভীতি, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং নিজের শরীরের ওপর আস্থা তৈরি করা।

এজন্য সাঁতার শুধুই হাত-পা নেড়েচেড়ে এগোনোর নাম নয়, এটি আরো অনেক কিছু শেখায়:

শরীর নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি

চাপের মধ্যে শান্ত থাকা ও মনকে নিয়ন্ত্রণ করা

নতুন পরিস্থিতিতে আত্মবিশ্বাস গড়া

জীবন রক্ষাকারী পানি-সুরক্ষা সম্পর্কিত সচেতনতা

যখন আপনি পানির সঙ্গে লড়াই করা বন্ধ করে পানিকে বিশ্বাস করবেন, তখনই পরিবর্তন শুরু হবে।

আজই সাঁতার শেখার সিদ্ধান্ত নিন এবং Dolphin Swimming Club-BD এর সঙ্গে আত্মবিশ্বাসী নতুন যাত্রা শুরু করুন।