Previous
Next

সর্বশেষ

Sunday, 19 July 2026

ইউনিসেফ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন-এর সহযোগিতায় সিআইপিআরবি-র সাঁতার প্রশিক্ষণে অভিভাবকদের ব্যাপক সাড়া

ইউনিসেফ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন-এর সহযোগিতায় সিআইপিআরবি-র সাঁতার প্রশিক্ষণে অভিভাবকদের ব্যাপক সাড়া

 



ঢাকায় শিশুদের জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণে অভিভাবকদের ব্যাপক সাড়া ও আগ্রহে ভর্তি কার্যক্রমে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে জুলাই ও আগস্ট মাসের জন্য ৪০০ শিশুর ভর্তি সম্পন্ন হয়েছে। এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে, পুরো ঢাকা শহরে শিশুদের নিরাপদ ও জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। এই সচেতনতা তৈরিতে সহযোগিতা, সমর্থন ও আগ্রহ প্রকাশকারী সকল অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য, শিশুদের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে ইউনিসেফ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন-এর সহযোগিতায় সিআইপিআরবি Survival Swimming Skills – SwimSafe Project পরিচালনা করছে। এই কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১,০০০ শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন আয়োজিত মাসিক এনজিও সমন্বয় সভায় সিআইপিআরবি-এর নিরাপদে ভাসা প্রকল্পের শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে গৃহীত উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। সভাটিতে সিআইপিআরবি-এর এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেন বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের তাৎপর্য, বরগুনা জেলায় বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম এবং দিবসটি উপলক্ষে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ঢাকা শহরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ দিচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ

ঢাকা শহরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ দিচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ



ঢাকা শহরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ

শিশুদের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে ইউনিসেফ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন-এর সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (CIPRB) পরিচালনা করছে Survival Swimming Skills – SwimSafe Project

এই কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১,০০০ শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণে শিশুরা যা শিখবে:

নিরাপদে সাঁতার কাটা

পানিতে ভেসে থাকা (Treading Water)

পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার মৌলিক কৌশল (Water Rescue)

প্রশিক্ষণের তথ্য:

ভেন্যু: সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২, ঢাকা

প্রশিক্ষণ শুরু: ১৯ জুলাই ২০২৬

অংশগ্রহণকারীর বয়স: ৬–১২ বছর

ভর্তি ও নিবন্ধন: শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯:০০টা–১১:০০টা

ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যাচের ব্যবস্থা রয়েছে।

সাঁতার শুধু একটি দক্ষতা নয়—এটি একটি জীবনরক্ষাকারী শিক্ষা।

আজই আপনার শিশুর নিবন্ধন নিশ্চিত করুন এবং তাকে নিরাপদ ও আত্মবিশ্বাসী ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে দিন।

Tuesday, 7 July 2026

বরগুনা জেলার তালতলিতে শিশুদের সাঁতার প্রশিক্ষণ

বরগুনা জেলার তালতলিতে শিশুদের সাঁতার প্রশিক্ষণ

 



সিআইপিআরবি বরগুনা জেলার তালতলিতে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে পরিচালিত বিভিন্ন

কার্যক্রম বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনীয়তা বাড়ানোর কৌশল নির্ধারণে একটি

কর্মশালার আয়োজন করেছে। উক্ত কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থা, অভিভাবক, সাঁতার প্রশিক্ষক, আঁচল

মা (শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী), ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটির সভাপতি, গণমাধ্যমকর্মীসহ ২৫ জন

অশগ্রহণ করেন।


উল্লেখ্য, সিআইপিআরবি শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে তালতলিতে যুক্তরাজ্যের দাতা সংস্থা রয়্যাল

ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন এর

অর্থায়নে ২০১৬ সাল থেকে ভাসা ও নিরাপদে ভাসা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায়

বর্তমানে তালতলিতে সিআইপিআরবি ১০০টি আঁচল (শিশুযত্ন কেন্দ্র) পরিচালনার মাধ্যমে পাঁচ বছরের কম

বয়সী ২,৫০০ শিশুকে পানিতে ডুবা থেকে সুরক্ষা দিচেছ। একইভাবে প্রকল্পটির আওতায় গত ৭ বছরে প্রায়

১৪,০০০ শিশুকে সাঁতার শেখানো হয়েছে। চলতি বছর ৬ থেকে ১০ বছর বয়সী ২,৮০০ শিশুকে সাঁতার

শেখানোর পরিকল্পনা রয়েছে।

সাঁতার না জানায়  নদীর পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু



যারা সাঁতার জানে না তাদের নদী অথবা পুকুরে একা একা গোসল করা নিরাপদ নয়। যদি এমন হয় যে

আপনার নদীতে গোসল করা খুব দরকার তহলে সাথে লোক নিয়ে লাইফ জেকেট পরে পানিতে নামুন।

মুঈন বন্ধুদের সাথে যমুনা নদীতে নেমে আর উঠতে পারেনি কারণ সে সাঁতার জানতো না। তার মরদেহ ৩

ঘন্টা পর পাওয়া গেল। এই মৃত্যু খুবই দুঃখজনক। এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমি ৪৪ নং কুচটি সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।

সাঁতার না জানায় নদীতে ডুবে মৃত্যু

সাঁতার না জানায় নদীতে ডুবে মৃত্যু

 


ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর বংশী নদীতে একটি ছেলে গোসল করতে গিয়ে আর উঠতে পারে নাই।

একজন বার বার বলতেছে সাঁতার জানে না! সাতার জানে না! তারপরও এই ছেলে সেতু হতে নদীর পানিতে 

লাফ দেয় । 

দুষ্টমি করতে যেয়ে পানিতে ডুবে এই ছেলেটি মারা গেলো । আমাদের সবাইকে সাঁতার শিখতে হবে ।  

ভাসনচরে শিশুদের ৫০০ শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান

ভাসনচরে শিশুদের ৫০০ শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান

 


 শিশুদের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি হ্রাস করতে সম্প্রতি ভাসানচরে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 সভায় সিআইপিআরবি, ব্র্যাক, এবং ইউনিসেফ-এর প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন । এ

 সভায় চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী বছরের পরিকল্পনা ও সমন্বয় নিয়ে আলোচনা

 করা হয়।

ভাসানচরে চলতি বছরে ৫০০ শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে, যা তাদেরকে আত্মরক্ষামূলক দক্ষতা

 অর্জনে সহায়তা করবে। এছাড়াও সুইমসেইফ কমিউনিটি সুইমিং ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট ট্রেনিং-এর মাধ্যমে

 ১৫০ জন কমিউনিটি সুইমিং প্রশিক্ষক তৈরি করা হবে।

কুয়েটের খাজার পুকুরে সাঁতার কাটতে নেমে মৃত্যু

কুয়েটের খাজার পুকুরে সাঁতার কাটতে নেমে মৃত্যু

 



কুয়েটের খাজার পুকুরে সাঁতার কাটতে নেমে কুয়েট আর্কি-২৪ ব্যাচের সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি:

২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার

করে।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি ঘটে আনুমানিক আজ (১৭.০৫.২০২৬)

টার দিকে

সাঁতার না জানলে জীবনের সব পড়ালেখা মূল্যহীন

সাঁতার না জানলে জীবনের সব পড়ালেখা মূল্যহীন

 


সুকুমার রায়ের কবিতা জীবনের হিসেব সাঁতার’-এর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

পুঁথিগত বিদ্যা বনাম বাস্তব জ্ঞান: পন্ডিত বাবু বইয়ের পাতায় অনেক জ্ঞান অর্জন করলেও জীবনের চরম বিপদের মুহূর্তে (নৌকাডুবি) তা কোনো কাজে আসে না।

বেঁচে থাকার প্রতীক: ঝড়ের সময় যখন নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন সাধারণ ও মূর্খ মাঝি বাবুকে সাঁতার জানা আছে কি না তা জিজ্ঞেস করে।

বাবুমশাইয়ের অসহায়ত্ব: বাবু সাঁতার জানতেন না, তাই তিনি বুঝতে পারেন তার পুথিগত বিদ্যা "ষোলো-আনাই মিছে"।

মাঝির দর্শন: মাঝি প্রকৃতির মাঝে থেকে বাস্তব জীবনের লড়াই শিখেছে; সে জানে বিপদ থেকে কীভাবে জীবন বাঁচাতে হয়।

Sunday, 5 July 2026

সাঁতার প্রশিক্ষক তানিয়া আক্তার

সাঁতার প্রশিক্ষক তানিয়া আক্তার

 



পানির ভয়ে সাঁতার শেখা হচ্ছে না? আমি দিচ্ছি মাত্র ১২ দিনে সাঁতার শেখার গ্যারান্টি।



আমি কোচ তানিয়া। GreenVill Splash-এর প্রিমিয়াম, পরিষ্কার ও সম্পূর্ণ নিরাপদ পরিবেশে আমি দিচ্ছি মাত্র ১২ দিনে সাঁতার শেখার গ্যারান্টি।

অনেকেই ভাবেন বড় বয়সে সাঁতার শেখা কঠিন বা ভয়ের। কিন্তু সঠিক টেকনিক আর গাইডলাইন পেলে মাত্র ১২ দিনেই পানির ভয় জয় করে সাঁতার শেখা সম্ভব!

বাচ্চাদের জন্য বিশেষ ব্যাচ

বড়দের এবং মহিলাদের জন্য প্রাইভেট সেশন

ঠিকানা : GreenVill Splash, Madani Avenue, Satarkul, Dhaka, Bangladesh

[ নতুন বাজার ১০০ ফিট পাঁচ খোলার মোড় গ্রিনভিল আউটডোর ]

মোবাইল: 01991-493233

ফেসবুক পেজ: facebook.com/profile.php?id=61591755997541


সাঁতার প্রশিক্ষক  আব্দুস সামাদ কাজল

সাঁতার প্রশিক্ষক আব্দুস সামাদ কাজল

 


আমি আব্দুস সামাদ কাজল। আমার ইভেন্ট হচ্ছে সাঁতার । কারণ সাঁতারেই আমি সেই ১৯৮৭/১৯৮৮ তে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করি । তাই সাঁতার-ই আমার সবকিছু। আমি ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্স-সহ বাংলাদেশের বিভিন্ন স্হানে সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকি ।  


ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্স-এ অত্যন্ত মনোরম ও নিরাপদ পরিবেশে সাঁতার শিখুন।

 

কেন আমাদের কাছে সাঁতার শিখবেন?

অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধান।

নিরাপদ এবং মানসম্মত সুইমিং পুল।

শৃঙ্খলিত ও পেশাদার প্রশিক্ষণ পরিবেশ।

আজই আপনার সিট নিশ্চিত করুন!

 

ঠিকানা:

ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্স জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন, সদর, ময়মনসিংহ।

(ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক পরিচালিত)

সরাসরি যোগাযোগ:

ভর্তি বা যেকোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন:

মোঃ আব্দুস সামাদ কাজল প্রধান প্রশিক্ষক

মোবাইল: 01711384459

ইমেইল: swimmerkajol@gmail.com

ফেসবুক পেজ: facebook.com/profile.php?id=100064189233547



শিখুন সাঁতার, উপভোগ করুন ফিটনেস আর মজা—সব একসাথে!


Call now & book your slot!

কেন যোগ দেবেন?

প্রশিক্ষিত ও অভিজ্ঞ কোচ

নিরাপদ ও পরিষ্কার সুইমিং পুল

বাচ্চাদের জন্য মজার শেখার পদ্ধতি

প্রাপ্তবয়স্কদের জন্য ফিটনেস-ফোকাসড ট্রেনিং

গরমে ঠান্ডা থাকুন, ফিটনেস বজায় রাখুন

ভয় নয়, ভেসে উঠুন — এখনই শুরু করুন আপনার সাঁতার যাত্রা!”

ভর্তি চলছে এখনই — সীমিত আসন!


সাঁতার প্রশিক্ষক রফিকুল ইসলাম

সাঁতার প্রশিক্ষক রফিকুল ইসলাম

 






আমি রফিকুল ইসলাম । অত্যন্ত যত্নসহকারে এবং প্রফেশনালভাবে মাত্র ১২–১৬ দিনের মধ্যেই সাঁতার শেখানোর চেষ্টা করি।

শুধু সুইমিং পুলেই নয়—আমরা আপনাকে দিই Open Water Experience, যাতে আপনি বাস্তব জীবনে পানির সাথে আত্মবিশ্বাসের সাথে চলতে পারেন।

নতুন ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান!

প্রথম ব্যাচে রয়েছে লিমিটেড স্লট—আপনি চাইলে এখনই আমাদের সাথে যুক্ত হতে পারেন।

আমাদের ট্রেনিং প্যাকেজ:

One-to-One Session

কোচের সাথে ফ্লেক্সিবল টাইম

ব্যক্তিগত যত্ন ও দ্রুত উন্নতি

Group Lesson

প্রতি শুক্র ও শনিবার

সকাল ১০:৩০ – ১১:৩০

মোট দেড় মাসে সম্পন্ন

এরপর থাকবে ৪টি Open Water Session

মোট ১৬টি ক্লাসে সম্পূর্ণ ট্রেনিং

আপনি যদি সাঁতার শিখতে চান বা বিস্তারিত জানতে আগ্রহী হন—

যোগাযোগ করুন -

ঠিকানা : Uttara, Dhaka, Bangladesh

মোবাইল: 01738-543615

ইমেইল : rafiqul.islampe@gmail.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?id=61579010167872

 

Swimming is not just a skill, it’s a life-saving ability!

Rafiqul Islam

Certified Swimming Coach | Specialized in Swimming
Qualified International Lifeguard(India]| National Medalist & Champion,
Multiple-time Bangla Channel Finisher
Sports Teacher at Australian International School, Dhaka
M.Sc & B.Sc in Sports Science, RU


আমাদের কথা

আমাদের কথা


 

সুইমবিডি ( swimbd.com ) হলো বাংলাদেশে সাঁতার শেখা, জল নিরাপত্তা এবং সাঁতার প্রশিক্ষণের বিভিন্ন উপকরণের উপর কেন্দ্র করে গড়ে ওঠা একটি স্থানীয় প্ল্যাটফর্ম এটি সাঁতারের পাঠ, নিয়মকানুন এবং উপযুক্ত জলীয় সুবিধা খুঁজে পাওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করে। সুইমবিডি ( swimbd.com ) প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে । এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফখরুল ইসলাম ।

সুইমবিডি ( swimbd.com ) এসব সুবিধা প্রদান করে থাকে –

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

যোগাযোগ করুন আমাদের সাথেঃ

ইমেইলঃ swimbdinfo@gmail.com

মোবাইলঃ 01779444333

ফেসবুক পেজঃ

ফেসবুক গ্রুপঃ

 ইউটিউব চ্যানেলঃ


সাঁতার প্রশিক্ষক 4 pnc 1

সাঁতার প্রশিক্ষক 4 pnc 1

 



আপনার সন্তান কি পানিতে নিরাপদ? একটি জীবনমুখী সিদ্ধান্ত নিন আজই!!

বাংলাদেশে প্রতিনিয়ত পানিতে ডুবে মৃত্যুর যে খবর আমরা দেখি,তা অত্যন্ত হৃদয়বিদারক।অথচ একটু সচেতনতা আর সাঁতার জানা থাকলে এই দুর্ঘটনাগুলোর বেশির ভাগই প্রতিরোধ করা সম্ভব।

সাঁতার কেবল একটি বিনোদন বা ব্যায়াম নয়,এটি একটি জীবন রক্ষাকারী কৌশল

সাঁতার আপনার বা আপনার পরিবারের জন্য এ কারনেই জরুরি ---

১.হঠাৎ পানিতে পড়ে দুর্ঘটনা ঘটার আগেই এটি জীবন রক্ষা করতে সাহায্য করবে।

২.শারিরীক গঠনে সাহায্য করবে

৩.মানসিক প্রশান্তি এনে দিবে

৪.শিশুদের উচ্চতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য।

আমাদের PnC Swimming Pool এ অভিজ্ঞ ট্রেইনারের তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে সাঁতার শিখানো হয়।ছেলে ও মেয়েদের জন্য আলাদা সুইমিংপুল ও আলাদা আলাদা ট্রেইনার। PnC Swimming Pool সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

ভয়কে জয় করে আত্মবিশ্বাসী হয়ে উঠুন।আজই আপনার বা আপনার সন্তানের নাম লিখিয়ে নিন।

ঠিকানা: প্লট -৭, ব্লক - এম,লেকভিউ রোড( ডেসকো অফিসের সামনে), ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর- ১২

যোগাযোগঃ ০১৯৭০৭২৬৬৪৬ ( হোয়াটসঅ্যাপ নাম্বার)