Showing posts with label সাঁতার শেখার প্রতিষ্ঠান. Show all posts
Showing posts with label সাঁতার শেখার প্রতিষ্ঠান. Show all posts

Saturday, 27 June 2026

সাতার শেখার প্রতিষ্ঠানঃ ডলফিন সুইমিং ক্লাব, সাভার, ঢাকার বিশেষ অফার

সাতার শেখার প্রতিষ্ঠানঃ ডলফিন সুইমিং ক্লাব, সাভার, ঢাকার বিশেষ অফার

সাঁতার জানলে আত্মবিশ্বাস বাড়ে, শরীর ফিট থাকে, আর ভয় দূরে সরে যায়! জীবনের কোনো এক সময় হয়তো তোমাকে পানিতে নামতেই হবে — তখন যদি তুমি জানো কীভাবে নিজেকে ভাসিয়ে রাখতে হয়, সেটা শুধু একটা স্কিল নয়, এটা জীবন বাঁচানোর শক্তি।



আমাদের Swimming Training Program-এ আমরা শেখাই শুরু থেকে — পানির ভয় কাটানো থেকে শুরু করে সঠিক ভেসে থাকা, হাত-পায়ের সমন্বয়, ও সাঁতারের সব মৌলিক টেকনিক।

শিশু, বয়স্ক, নারী-পুরুষ—সবার জন্য আলাদা ব্যাচ ও নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়।

কেন যোগ দেবেন?

আমাদের আছেঃ

প্রশিক্ষিত ও অভিজ্ঞ কোচ,

নিরাপদ ও পরিষ্কার সুইমিং পুল,

বাচ্চাদের জন্য মজার শেখার পদ্ধতি এবং

প্রাপ্তবয়স্কদের জন্য ফিটনেস-ফোকাসড ট্রেনিং ।

ফিটনেস বজায় রাখুন!”

ভয় নয়, ভেসে উঠুন!”

— এখনই শুরু করুন আপনার সাঁতার যাত্রা ।

 

ঠিকানা: G-78, Girls School Road, Block-B, Bank Colony, Savar, Dhaka-1340, Savar, Bangladesh

মোবাইল: 01601-745380

ইমেইল: info@dolphinswimmingclub-bd.com

ফেসবুক: facebook.com/profile.php?id=100089327040573



সাঁতার শেখার প্রতিষ্ঠানঃ স্পিড স্পোর্স একাডেমি নতুনবাজার,  ঢাকার সাঁতার শেখার মাত্র বারো দিনের বিশেষ অফার

সাঁতার শেখার প্রতিষ্ঠানঃ স্পিড স্পোর্স একাডেমি নতুনবাজার, ঢাকার সাঁতার শেখার মাত্র বারো দিনের বিশেষ অফার

সাঁতার শেখার সেরা অভিজ্ঞতা পাবেন স্পিড স্পোর্টস একাডেমিতে! স্পিড স্পোর্টস একাডেমিতে আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন যে কেউ খুব দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে সাঁতার শিখতে পারেন




ঢাকা শহরের অন্যতম পরিচ্ছন্ন পরিবেশে, জাতীয় দলের সাবেক খেলোয়াড়ের সরাসরি তত্ত্বাবধানে সাঁতার শিখুন। আমাদের বিগিনার-ফ্রেন্ডলি ১২টি ক্লাসের কোর্সটি আপনাকে করে তুলবে আত্মবিশ্বাসী।

নতুন ব্যাচে ভর্তি চলছে! বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:

ঠিকানা:  Madani Avenue, 100 feet Panchkhola Chowrasta, Satarkul, Dhaka-1212, Bangladesh

ফেসবুক পেজ:   ‍facebook.com/profile.php?id=61573450344095


সাঁতার শেখার প্রতিষ্ঠানঃ পিএনসি সুইমিং পুল পল্লবী, মিরপুর, ঢাকার বিশেষ অফার

সাঁতার শেখার প্রতিষ্ঠানঃ পিএনসি সুইমিং পুল পল্লবী, মিরপুর, ঢাকার বিশেষ অফার

সাঁতার শেখার প্রতিষ্ঠানঃ পিএনসি সুইমিং পুল পল্লবী, মিরপুর, ঢাকার বিশেষ অফার



 



আপনার সন্তান কি পানিতে নিরাপদ? একটি জীবনমুখী সিদ্ধান্ত নিন আজই!! 

বাংলাদেশে প্রতিনিয়ত পানিতে ডুবে মৃত্যুর যে খবর আমরা দেখি,তা অত্যন্ত হৃদয়বিদারক।অথচ একটু সচেতনতা আর সাঁতার জানা থাকলে এই দুর্ঘটনাগুলোর বেশির ভাগই প্রতিরোধ করা সম্ভব।

সাঁতার কেবল একটি বিনোদন বা ব্যায়াম নয়,এটি একটি জীবন রক্ষাকারী কৌশল।

সাঁতার আপনার বা আপনার পরিবারের জন্য এ কারনেই জরুরি ---

১.হঠাৎ পানিতে পড়ে দুর্ঘটনা ঘটার আগেই এটি জীবন রক্ষা করতে সাহায্য করবে।

২.শারিরীক গঠনে সাহায্য করবে

৩.মানসিক প্রশান্তি এনে দিবে

৪.শিশুদের উচ্চতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য।

আমাদের PnC Swimming Pool এ অভিজ্ঞ ট্রেইনারের তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে সাঁতার শিখানো হয়।ছেলে ও মেয়েদের জন্য আলাদা সুইমিংপুল ও আলাদা আলাদা ট্রেইনার। PnC Swimming Pool সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

ভয়কে জয় করে আত্মবিশ্বাসী হয়ে উঠুন।আজই আপনার বা আপনার সন্তানের নাম লিখিয়ে নিন।

ঠিকানা: প্লট -৭, ব্লক - এম,লেকভিউ রোড( ডেসকো অফিসের সামনে), ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর- ১২

যোগাযোগঃ ০১৯৭০৭২৬৬৪৬ ( হোয়াটসঅ্যাপ নাম্বার)

 

Piscina n Comidas is a Bangladeshi leading Swimming pool for learning, fun, party and tasty food.

01970726646

Plot -7, Block -M, Lakeview road, Eastern Housing Pallabi, Mirpur, Dhaka , Dhaka, Bangladesh

 

fb.com/PISCINAnCOMIDA


সাঁতার শেখানো কোনো শখ নয়, এটি সন্তানের জীবন রক্ষার বিনিয়োগ।

গ্রামের অধিকাংশ শিশু পরিবেশের কারণে একসময় সাঁতার শিখে যায়। কিন্তু শহরের শিশুদের সেই সুযোগ 

নেই। তাই পকেট থেকে কিছু টাকা খরচ করতে হলেও সন্তানকে সাঁতার শেখান।

স্কুলে ভর্তি, কোচিং, নাচ, গান, আঁকা—সবকিছুর জন্য আমরা খরচ করি। অথচ জীবন বাঁচানোর সবচেয়ে 

মৌলিক দক্ষতা শেখাতে অনেকেই উদাসীন থাকি। একটি দুর্ঘটনা পুরো জীবনের আক্ষেপ হয়ে যেতে পারে।

সন্তানকে সাঁতার শেখান—কারণ পানিতে ডুবে যাওয়ার পর অনুশোচনা নয়, আগে থেকেই প্রস্তুতিই জীবন বাঁচায়।


আজই যোগাযোগ করুন ।

 


Sunday, 4 July 2021

ঢাকায় কোথায় সাঁতার শিখবেন ?

ঢাকায় কোথায় সাঁতার শিখবেন ?

শারীরিক সুস্থতা বজায় রাখতে কিংবা বিপদে জীবন রক্ষা করতে সাঁতার কতটা উপকারী তা কম-বেশি জানা আছে সবারই। তবে ঢাকা শহরে জায়গার অভাবে ইচ্ছা থাকলেও সাঁতার শিখতে বা অনুশীলন করতে পারেন না অনেকে।

চলুন তাহলে জেনে নিই শহরের মধ্যে সাঁতার শেখার স্থান, খরচসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য।



ঢাকা অফিসার্স ক্লাব সুইমিংপুল

একইসঙ্গে সাঁতার শেখা এবং নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ মেলে ঢাকা অফিসার্স ক্লাবের সুইমিংপুলে। নারী ও পুরুষভেদে ভিন্ন সময়ে বেশ কয়েকটি সেশন থাকে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাঁতার শেখা যায় এখানে। ১৬ দিনের প্রশিক্ষণ বাবদ ক্লাবের সদস্যদের খরচ পড়বে ১ হাজার টাকা। দিনপ্রতি দিতে হয় ১০০ টাকা। আর বহিরাগতদের ক্ষেত্রে ফি মেয়েদের জন্য ৭ হাজার ২০০ টাকা, ছেলেদের ক্ষেত্রে ৬ হাজার ৮০০ টাকা। যোগাযোগ: ০১৯১৪৩৮০৩৩০, ০১৯১৩৮৫৫১৮১, বেইলি রোড, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ছাড়াও বহিরাগতরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ও প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতি মেনে সাঁতার প্রশিক্ষণ নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে। এ ক্ষেত্রে বহিরাগতরা ২ হাজার ৬০০ টাকা দিয়ে ১ ঘণ্টা করে মাসে ১৬টি ক্লাস করতে পারবেন। দ্বিতীয় মাসে অনুশীলন করতে চাইলে নবায়ন ফি বাবদ ১ হাজার ৩০০ টাকা দিতে হবে।

এখানকার শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে সপ্তাহে ২টি ক্লাস করতে পারেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুইমিংপুলের সদস্য হতে খরচ হবে ৩৪০ টাকা। আর বিকেলের শিফটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য বাৎসরিক সদস্য ফি ১ হাজার ৩০০ টাকা এবং ৬ মাসের জন্য ৯০০ টাকা। প্রশিক্ষণার্থীকে অবশ্যই লম্বায় কমপক্ষে ৪ ফুট হতে হবে। প্রতি বৃহস্পতিবার সুইমিং পুল বন্ধ থাকে। যোগাযোগ: ০১৭৪৯ ২২২৩৮৮, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স

শিক্ষার্থী, গৃহিণীসহ যেকোনো পেশার নারীদের সাঁতার শেখার জন্য নিরাপদ স্থান হিসেবে পরিচিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। ৫ বছর বয়স থেকে শুধু মেয়েদের সাঁতার শেখার সুযোগ থাকলেও অনূর্ধ্ব ৭ বছরের ছেলেরাও সাঁতার শিখতে পারবেন এখানে। ১ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত খরচে যেকোনো সেশন সাঁতার শেখার সুযোগ রয়েছে। যোগাযোগ: ৮৮০ ২-৯১১৯৭০৪, ধানমন্ডি ৩২ নম্বর রোড, ঢাকা।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স

রোব ও সোমবার বাদে প্রতিদিন এক ঘণ্টা করে সাঁতার কাটা যায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে। ভর্তি ফি ৩ হাজার টাকা। ১ মাস মেয়াদী প্রশিক্ষণে প্রতি সপ্তাহে ৫ দিন ক্লাস থাকে। ভর্তি ফি ৩ হাজার টাকা। দ্বিতীয় মাস থেকে দিতে হবে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া সাঁতার কাটতে চাইলে প্রতি ঘণ্টার জন্য দিতে হবে ২৫০টাকা। পুরুষ ও নারীদের জন্য আলাদা সাঁতার শেখার ব্যবস্থা আছে। প্রশিক্ষণার্থীর সর্বনিম্ন বয়স ৮ বছর হতে হবে। যোগাযোগ: ০১৯১২০৫৭৪৯৭, ০১৬৮৯১৪৩৭৪৩, মিরপুর-২, ঢাকা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল

৭ থেকে ১০ বছর পর্যন্ত মেয়েদের এবং ছেলেদের বয়স ৭ বছর হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুলে শেখা যাবে সাঁতার কাটা। সাঁতার জানা থাকলে অনুশীলনের জন্য প্রতি ঘণ্টায় দিতে হবে ২০০ টাকা। এক মাস মেয়াদী প্রশিক্ষণে প্রতি সপ্তাহে ৫ দিন ক্লাস থাকে। প্রথম মাসে খরচ হবে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় মাস থেকে নবায়ন ফি দিতে হবে ২ হাজার টাকা। সাপ্তাহিক ছুটি মঙ্গলবার, বুধবার ও সোমবার বিকেলে। যোগাযোগ: ০২-২২৩৩৮৭৭১৪, ০১৭৯৭ ০২১৭৪৯, পুরানা পল্টন, ঢাকা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

শুক্র থেকে সোমবার বিভিন্ন সেশনে মাসে ১৬টি ক্লাসে সাঁতার শেখার সুযোগ রয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের হেল্থ ক্লাবের সুইমিংপুলে ১২ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক প্রশিক্ষণ ফি ২১ হাজার ৫০০ টাকা। ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ১৭ হাজার ৫০০ টাকা। একই পরিবারের একের অধিক সদস্য ভর্তি হলে ২ হাজার টাকা ছাড়ের ব্যবস্থা আছে। হেলথ ক্লাবের সদস্য হলে সদস্য ফি ১ বছরের ক্ষেত্রে ২ লাখ ৫০০ টাকা এবং ৬ মাসের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা। এই সদস্যদের জন্য বছরের সব সময়ই সাঁতার কাটার জন্য বরাদ্দ থাকে।

এ ছাড়া, ১ দিনের জন্য ১ হাজার ৫০০ টাকা দিয়ে প্রাপ্তবয়স্করা এবং ১ হাজার টাকা দিয়ে শিশুরা সাঁতার কাটতে পারবেন। যোগাযোগ: ০১৭১৩০৪৩৯৮১, কারওয়ান বাজার, ঢাকা।

দ্য ওয়েস্টিন

৬ থেকে ১২ বছরের শিশুরা ২৪ হাজার টাকা, ১৩ থেকে ২৫ বছর বয়সীরা ২৯ হাজার টাকা, ২৬ থেকে ৫০ বছর বয়স হলে ৩৯ হাজার টাকায় ১ ঘণ্টা করে মোট ১৬টি ক্লাসে সাঁতারের প্রশিক্ষণ নিতে পারবে। ক্লাস হয় প্রতি শুক্র ও শনিবার। সদস্য খরচ ১ বছরের জন্য ৯০ হাজার টাকা, ৬ মাসে ৬০ হাজার টাকা, ৩ মাসে ৪০ হাজার টাকা আর ১ মাসের জন্য ২০ হাজার টাকা। এ ছাড়া ২ হাজার টাকায় এক দিনের জন্য সাঁতার কাটা যায়। যোগাযোগ: ০১৭৩০৩৭৪৮৭৯, গুলশান, ঢাকা।