সতর্ক থাকুন এই ৫ বিষয়ে:
১. পকেট আছে এমন পোশাক পরা যাবে না।
২. সাঁতারের সময় টাইট পোশাক পরুন, ঢোলা পোশাক এড়িয়ে চলুন।
৩. হালকা (কুইক-ড্রাই) পোশাক পরুন। এমন পোশাক
পরা উচিত না যা জলে ভিজে ভারি হয়ে যায়; যেমন জিনস, সুতির গেঞ্জি/শর্টস।
৪. সাঁতারের সময় হাত-পা নাড়াতে বাঁধা তৈরি
করে বা অস্বস্তি হয় এমন পোশাক এড়িয়ে চলুন।
৫. মানসম্পন্ন প্রকৃত সাঁতার পোশাক পরুন।
নতুন সাঁতার পোশাক পরে গভীর জলে সাঁতার কাটবেন না। আগে অগভীর জলে ট্রাই করে সব
দেখে পরখ করে নিন।
সাঁতারের জন্য এসব পোশাক ও জিনিসপত্র প্রয়োজন -
সুইমসুট (Swimsuit)
সুইমিং গগলস (Swimming Goggles)
সুইমিং ক্যাপ (Swimming Cap)
সাঁতার বোর্ড (Kickboard)
ফিনস (Fins)
ফ্লোটিং ডিভাইস (Floating Device)
নাকের ক্লিপ (Nose Clip)
কানের প্লাগ (Ear Plug)
সুতরাং সাঁতার শেখার আগে বা সুইমিংপুলে
সাঁতারের সময় এসব জিনিসপত্র সংগ্রহ করে যথাযথভাবে ব্যবহার করুন ।



0 Reviews: